বার্সায় থাকতে কর ফাঁকি সংক্রান্ত নানা ঝামেলায় পড়তে হয়েছিল। পিএসজিতে পাড়ি দিয়েও নিস্তার নেই। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপে) সংক্রান্ত তদন্তের মুখে পড়ছে তার দল। শনিবার উয়েফা থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়েছে।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে কিনে নেয় পিএসজি। চোখ কপালে তোলা এই দলবদলের শুরু থেকে আর্থিক অনিয়মের বিষয়টি মনিটর করছে উয়েফা।
২০১৩ সাল থেকে এফএফপি নিয়মের ব্যাপারে কঠোর উয়েফা। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে খেলোয়াড় কেনাবেচার জন্য এই নিয়ম চালু করা হয়।
উয়েফার সন্দেহ, এই মৌসুমে পিএসজি বাড়তি টাকা খরচ করছে। যদি তাই হয়, তবে সেই টাকার উৎস কী সেটা জানতে এই তদন্ত।
নেইমারকে ছাড়াও বিপুল অর্থের বিনিময়ে এমবাপেকে ধারে নিয়েছে দলটি।
২০১১ সাল থেকে কাতারের প্রতিষ্ঠান গালফ স্টেট অব কাতার পিএসজির মালিকানা কিনে নেয়।







