চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি’র ৫২তম সমাবর্তন সোমবার

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৩:৫৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়-সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এবারের সমাবর্তনে ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৬৭৩ ও সাত কলেজের ১০ হাজার ৪৪ জন গ্র্যাজুয়েট।

সমাবর্তনে ৭৯ জন কৃতি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষককে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ ও ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

এসময় তিনি সমাবর্তন অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. তাকিকি কাজিতা।

অধিভুক্ত সরকারি সাত কলেজের নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তনে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সমাবর্তনকে সামনে রেখে সদ্য গ্র্যাজুয়েটদের পদচারণায় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারোত্তোলনে সোনা জিতলেন মাবিয়া

পরবর্তী

রাত পোহালেই ঢাকায় আসছেন সালমান খান

পরবর্তী

রাত পোহালেই ঢাকায় আসছেন সালমান খান

নিজের চোটের রেকর্ডই ভাঙলেন বেল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT