চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: অভিযুক্তদের গ্রেপ্তারে ছাত্রলীগের আল্টিমেটাম

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৩:১০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ।

পাশাপাশি অভিযুক্তদের এবং তাদের পক্ষে যারা ‘সাফাই গায়’ তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

Banglabid

এছাড়াও সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সাথে জড়িত সকলের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশে।

সনজিত বলেন, ‘আমাদের জন্য লজ্জার যে আমাদের বোন ধর্ষিত হয়েছে যাদের দ্বারা তাদের সংগঠনের নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের কিছু মানসিক বিকারগ্রস্ত শিক্ষার্থী সেই ধর্ষকদের বাঁচানোর জন্য আন্দোলন করছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পুরোটাই মানসিক বিকারগ্রস্ততায় ভুগছে। তাদের চিকিৎসার প্রয়োজন। এরা নিজেরা বাঁচার জন্য অপরাধ করে দায় চাপাচ্ছে ছাত্রলীগের উপর। ‘

‘‘আমরা দেখেছি এই অপরাধীদের পক্ষে সুশীল সমাজের একটি অংশ সাফাই গাচ্ছেন। এই ধর্ষকের পক্ষে যারা কথা বলছেন তাদের এবং ধর্ষণের দায়ে অভিযুক্তদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। ৪৮ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার না করলে সারাদেশের ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’’

Reneta

ধর্ষকদের দেখা মাত্র গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।

ডাকসুর সাবেক ভিপি নুরকে নাটকবাজ আখ্যা দিয়ে জয় বলেন, নুর গুজবের সহায়তা নিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। এর দ্বারা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি করেছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগ সর্বদা ধর্ষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এসেছে। যেই বোন তাদের আন্দোলনের নিজের আঁচল দিয়ে ঘাম মুছে দিয়েছে, রান্না করে খাইয়েছে সেই বোনকেই ধর্ষণ করেছে সংগঠনের শীর্ষ নেতা। এর মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই ধর্ষণ করেছে।

ডাকসুর সাবেক সদস্য রাইসা নাসের বলেন, ধর্ষক যে কেউ হতে পারে। ক্ষমতাধর কিংবা জনপ্রিয়, তাকে কোন ছত্রছায়ায় বাঁচিয়ে দেয়া যাবেনা। বাংলাদেশ যেন ধর্ষকের অভায়ারণ্য হয়ে উঠতে না পারে সেজন্য এর কঠোর বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ সঞ্চলনার দায়িত্বে থাকা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন ঢাবি ছাত্রীর জন্য ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, ‘আমাদের যে বোন ধর্ষিত হয়েছেন তিনি এই বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শীর।’

‘‘ধর্ষণের মামলার রাজনৈতিক মোড়ক যারা দিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। পপুলিস্ট প্রোপাগান্ডা দিয়ে যারা নির্যাতিতার আর্তনাদকে ঢেকে দিতে চায় তাদের শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা-সিলেট-খাগড়াছড়িতে ঘটা সকল ধরনের ধর্ষণের বিচার করতে হবে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি শিক্ষার্থীধর্ষণনুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূরদর্শী নেতা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সোমবার

পরবর্তী

এমসি কলেজের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

পরবর্তী
সেতুমন্ত্রী

এমসি কলেজের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

আজই সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কা, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT