ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে প্রায় সব ধরণের বৃক্ষ সম্ভার। ২০ বছর ধরে পর্যবেক্ষণ শেষে জরিপ করে ৫৪১ প্রজাতির বৃক্ষের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ করে অন্য প্রতিষ্ঠানে চারাও সরবরাহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাওয়া গেছে পাঁচশ’ ৪১ প্রজাতির উদ্ভিদের সন্ধান। এর মধ্যে ৫৯ ভাগই দেশি প্রজাতির। শতবর্ষী অনেক বৃক্ষ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। একটি স্বাভাবিক পরিবেশে যে পরিমাণ গাছপালা থাকার কথা প্রায় সেরকম পরিবেশই রয়েছে প্রায় ৬শ’ একরের ক্যাম্পাসে।
এই উদ্ভিদ সম্ভারের কারণেই ঢাকার অন্য এলাকার চেয়ে শীতল ছায়াসুনিবিড় পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ক্যাম্পাসে উদ্ভিদের সম্ভার বাড়ানোর পাশাপাশি বিলুপ্তপ্রায় উদ্ভিদও সংরক্ষণ করছে। তালিকায় রয়েছে অন্তত: ২০ প্রজাতির বিলুপ্তপ্রায় উদ্ভিদ।
সারাদেশে উদ্ভিদের সংখ্যা বাড়াতেও কাজ করছে বিশ্ববিদ্যালয়।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







