চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি উপাচার্য ভবনে হামলার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
অপরাধ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে কোটা সংস্কার আন্দোলনের সময় পরিকল্পিত সন্ত্রাসী হামালার ঘটনায় চানখারপুল থেকে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় চার জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের একটি টিম।
আটকরা হলেন, রাকিবুল হাসান (২৬), মো. মাসুদ আলম (২৫), মো. আলী হোসেন শেখ (২৮) ও মো. সাঈদ ফজলে রাব্বী (২০)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী এ তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকদের মধ্য থেকে মাসুদ আলম ছাড়া আর কেউই কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী নয়। শুধুমাত্র মাসুদ আলম ঢাকা আলীয়া মাদরাসার শিক্ষার্থী। আর রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের সময় ঘটনাস্থল থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ৯ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাতে মুখোশধারী কিছু সন্ত্রাসী ভিসির বাসায় হামলা চালায়। ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। প্রাথমিকভাবে তদন্ত শেষে শাহবাগ থানা পুলিশ থেকে মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে।

শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত ৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা অনেক মুখোশধারী সন্ত্রাসী ও দুস্কৃতিকারী হাতে লোহার রড, পাইপ, হেমার, লাঠি ইত্যাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দেয়াল টপকে এবং ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, ফ্রিজ, টিভি, লাইট, কমোড ও বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং মূল্যবান সম্পদ লুঠতরাজ করে। তাছাড়া ভবনে রাখা দুটি গাড়ি পুড়িয়ে দেয় এবং আরো দুটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ভবনে রাখা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাগুলো ভেঙ্গে ফেলে এবং সিসি ক্যামেরার ‘ডিভিআর’গুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT