চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির হলে ‘নিম্নমানের টি-শার্ট, খাবার’ প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১১:০৮ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ঢাকা, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নমানের টি-শার্ট এবং খাবার দেওয়ার অভিযোগে হলটির প্রাধ্যক্ষ ও অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমানের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে হল সংসদ ও ছাত্রলীগের নেতাসহ আবাসিক শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় হল অফিসের সামনে টি-শার্ট ফেলে রেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Banglabid

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার সকালে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে নাস্তা না দেওয়ায় প্রথমে ক্ষোভ জন্মায় শিক্ষার্থীদের মাঝে। পরে টি-শার্টের মানও অনেক খারাপ বলে অভিযোগ করেন তারা। এছাড়াও দুপুরের খাবারে গরুর মাংস রাখার কথা বলে মুরগীর মাংস প্রস্তুত করায় ক্রীড়া উৎসব বর্জন করে কিছু শিক্ষার্থী। প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করেন না অভিযোগ এনে হল সংসদের জিএস হাসিবুল ইসলাম শান্ত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘স্যার আমাদের সাথে প্রতারণা করেছেন। শিক্ষার্থীদের দাবি দাওয়া স্যারকে আগেই অবহিত করেছিলাম আমরা। তিনি কথা দিয়েও আমাদের সাথে প্রতারণা করেছেন। তিনি এর আগেও পহেলা বৈশাখে নষ্ট খাবার বিতরণ করেছিলেন।’’

শান্ত আরও বলেন, ‘‘আমরা হলের আবাসিক সমস্যা নিয়ে তার কাছে অনেকবার গিয়েছি। বলেছি প্রয়োজনে আমরা ডাবল সিটে থাকব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলের দক্ষিণ ব্লকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৪টি কক্ষে হলের আাবাসিক শিক্ষকরা থাকে। তিনি কোনো ব্যবস্থা নেননি।

সবকিছু মিলিয়ে এবং আজকের ঘটনা নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। সকলের এই প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে হল সংসদ তাদের সাথে আছে।’’

Reneta

এসব অভিযোগের বিষয়ে প্রাধ্যক্ষ জিয়া রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াউর রহমান হলঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাবিদ’ বরিশাল বিভাগের বাছাই পর্ব শুক্রবার

পরবর্তী

শিক্ষক-ছাত্রীর প্রেম!

পরবর্তী

শিক্ষক-ছাত্রীর প্রেম!

কাজ না করে বেতন চান না, অব্যাহতি চাইলেন সুমন

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT