ঢাবির জসীম উদ্দীন হল অ্যালামনাইয়ের ইফতার

ঢাবির কবি জসীম উদ্দীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হল মিলনায়তনে হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে হল প্রাঙ্গন পরিণত হয় মিলনমেলায়। এসময় সাবেক শিক্ষার্থীদের অনেকেই স্মৃতিচারণ করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, ঈদের পর আরও বড় পূনর্মিলনীর মাধ্যমে অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হবে।

অ্যাসোসিয়েশনেরর সদস্য সচিব শেখ সোহেল রানা টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: আক্তারুজ্জামান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







