শিক্ষা

ঢাবিতে ডিজিটাল জালিয়াতি: ১২ জনকে স্থায়ী ও ১৫১ জনকে অস্থায়ী বহিস্কার

ঢাবি ক্যাম্পাসের ঐতিহাসিক স্থাপনা ও বিশ্ববিদ্যালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ ও বিশ্ববিদ্যালয় লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তিসহ বিভিন্ন অভিযোগে ১২ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের এই সভা অনুষ্ঠিত হয়।

বিষয়:ডিজিটাল জালিয়াতি ঢাকা বিশ্ববিদ্যালয় বহিস্কার ভর্তি জালিয়াতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…