চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৮ আসনে প্রার্থী হবেন নুরুল হক নুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন ঘিরে আলোচনায় ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর। এছাড়াও আলোচনায় আছেন গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তার।

নুরের দাবি, স্থানীয় বিএনপি এমনকি আওয়ামী লীগের নেতারাও তাকে নির্বাচনে লড়তে উদ্বুদ্ধ করছেন। এই আসন ছাড়াও ঢাকা-৫ সংসদীয় আসনে নুর প্রার্থী করতে চান কোটা সংস্কার আন্দোলনের অন্য কোন নেতাকে। লাকি বলছেন, তার দল কমিউনিস্ট পার্টি উত্তরার আসনটির উপনির্বাচনে তার কথা ভাবছে, তবে তা চূড়ান্ত নয়।

আওয়ামী লীগের প্রবীণ নেতা সাহারা খাতুনরে মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। নানা কারণে আলোচিত ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক বলছেন, স্থানীয়েদর অনুরোধে এই আসনের উপনির্বাচনে অংশগ্রহন করবেন তিনি।

তিনি আরও বলেন: এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আমরা খুব জোরেশোরে একটা ভূমিকা রাখতে পারি। আমি যেহেতু উত্তরাতে থেকেছি, তাই অনেকের পরামর্শ; আমি যদি ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করি, সেক্ষেত্রে ওই এলাকার যারা আছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন।

নুরুল হক বলেন: কোনো দল বা জোটের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে আ.লীগ ও বিএনপির অনেকেই আমার পক্ষে ভোটের মাঠে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

নুরুল হক আরও বলেন: আওয়ামী লীগ বা বিএনপি দু্টি বড় দল। তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বা আছে। তাদের লাখ-লাখ কোটি-কোটি সমর্থক আছে। কিন্তু আমি তাদের দলের হয়ে সরাসরি নির্বাচন করবো না। এমনকি আওয়ামী ও বিএনপির অনেক নেতারা আশ্বাস দিয়েছেন, আমি যদি নির্বাচন করি তবে তারা আমার হয়ে কাজ করবেন।

Reneta

অন্যদিকে ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে আলোচনায় গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা বলে পরিচিত লাকি আক্তারও। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য লাকি আক্তার বলেন: ঢাকা-১৮ আসন থেকে কমিউনিস্ট পার্টি নির্বাচন করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুল হক নুরলাকি আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT