ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুধবারের কার্যদিবস। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। এদিন হাতবদল হয়েছে ৩২৩টি কোম্পানির ১ হাজার কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত থাকে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






