বাংলাদেশ

ঢাকা-শিলং-গোহাটি বাস চালু

ঢাকা-শিলং-গোহাটি বাস চালু

পরীক্ষামূলকভাবে ঢাকা-শিলং-গোহাটি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

শুক্রবার ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণকে সাথে নিয়ে বিআরটিসি’র বাসটি উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আত্মিক ও বৈচিত্র্যময় উল্লেখ করে মন্ত্রী জানান, শুধু বাংলাদেশ-ভারতই নয় বরং নেপাল ও ভুটানকে নিয়ে ৪ দেশের সড়ক যোগাযোগের চুক্তিও হয়ে যেতে পারে ১৫ জুন।

এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, দু’দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরেই তিস্তাসহ সব ইস্যুতে শীর্ষ পর্যায়ের আলোচনা  সমঝোতাও হতে পারে।

বিষয়:বাস সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…