চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি টু লন্ডন চলবে বিলাসবহুল বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের দিল্লি থেকে যুক্তরাজ্যের লন্ডনের দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এই দীর্ঘপথে শুরু হচ্ছে বিলাসবহুল বাস সার্ভিস।

ভারতের অ্যাডভেঞ্জার্স ওভারল্যান্ড নামের একটি প্রতিষ্ঠান ২০২১ সালে চালু করতে যাচ্ছে ঐতিহাসিক এই বাস সার্ভিস।

নতুন এই বাস সার্ভিসে যাত্রীরা ৭০ দিনে ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৮টি দেশ ভ্রমণ করতে পারবেন।

যাত্রীরা পুরো যাত্রার জন্য একসাথে টিকিট কিনতে পারবেন। এই বাস সার্ভিসের নাম দেয়া হয়েছে বাস টু লন্ডন। এতে চারটি ক্যাটাগরি থাকছে। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান তা হলেও সমস্যা নেই। তিনি কয়েকটি দেশ ঘুরে নিজস্ব উদ্যোগে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে একরকম প্যাকেজ ধার্য করা হবে।

তবে লন্ডন পর্যন্ত সফর করতে একেকজনকে গুণতে হবে ১৫ লাখ টাকা। রয়েছে ইএমআই অপশনও। যাত্রীরা চাইলে কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন।

এই সফরে যাওয়ার জন্য মোট ১০টি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি।

Reneta

২০ সিটের এ বাসে থাকবে বিশেষ ব্যবস্থা। ২০ জন যাত্রী ছাড়াও বাস পরিচালনার দায়িত্বে থাকবেন আরও চারজন। ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, এটেন্ডেন্ট ও গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন।

ডেইলি মিরর বলছে, বাস সার্ভিটি চালু  করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

১৮টি দেশের ওপর দিয়ে এই বাস চলবে। ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটবিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য।

এরই মধ্যে উদ্যোক্তাদের সাথে কথা হয়েছে মস্কো, ভিলনিয়াস, প্রাগ, ব্রাসেলস এবং ফ্রাঙ্কফুর্ট সহ ইউরোপীয় গুরুত্বপূর্ণ শহর থেকে শুরু করে উজবেকিস্তানের প্রাচীন শহর যেমনঃ তাসখন্দ ও সমরকন্দ কর্তৃপক্ষের সাথে।

এমনিক বাসটি কাজাখস্তানের ক্যাস্পিয়ান সাগরের একটি ক্রুজকে যুক্ত করবে, তার পর গোবি মরুভূমি, চীনের গ্রেট ওয়াল, চেংদুর দর্শনীয় স্থান এবং তারপরে সিল্ক রুট দিয়ে যাত্রা করবে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চূড়ান্ত যাত্রা বিরতির আগে মিয়ানমারে দর্শনীয় প্যাগোড়াগুলোও ভ্রমণ করার সুযোগ পাবেন যাত্রীরা।

এ বাস সার্ভিস বিষয়ে অ্যাডভেঞ্জার্স ওভারল্যান্ডের প্রতিষ্ঠাতা সঞ্জয় মদন এবং তুষার আগরওয়াল বলেন, প্রত্যেকটি দেশের রুটের যাত্রা নির্বিঘ্ন ও নিশ্চিত করার জন্য অনেক গবেষণা ও যাচাই-বাছাই করা হয়েছে।আমরা সবকিছু তথ্য ও অনুমতি চূড়ান্ত করেছি। যাত্রীদের ভ্রমণ মসৃণ, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত ও যোগাযোগে সহযোগিতা করতে অভিজ্ঞ ইংরেজিভাষী স্থানীয় গাইড থাকবেন।

তারা বলছেন, আমাদেরকে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে আমরা প্রস্তুত। আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা সম্পন্ন করেছি।

নতুন এই সার্ভিসটি যুক্তরাজ্য ও ভারতের মধ্যে একটি বৈপ্লবিক সংযোজন।

তবে ইতিহাস বলছে, এর আগে ব্রিটিশ আমলেও লন্ডন টু কলকাতায় বাস সার্ভিস চালু ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাস সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT