চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা লিগে হাত মেলাতে মানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকা প্রিমিয়ার লিগে এমন দৃশ্য এবার দেখা যাবে না। করোনা ভাইরাস থেকে দূরে থাকার সতর্কতা হিসেবে খেলোয়াড়দের হাত মেলাতে অনুৎসাহিত করছে বিসিবি।

ঢাকা প্রিমিয়ার লিগে এমন দৃশ্য এবার দেখা যাবে না। করোনা ভাইরাস থেকে দূরে থাকার সতর্কতা হিসেবে খেলোয়াড়দের হাত মেলাতে অনুৎসাহিত করছে বিসিবি।

রোববার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। অংশ নেবে রাজধানীর শীর্ষ ১২টি ক্লাব। অন্যান্য দেশের মতো করোনা ভাইরাস এড়াতে মাঠে খেলোয়াড়দের মাঝে হাত মেলানোর অভ্যাসকে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের জন্য কাজ করবে বিসিবির মেডিকেল টিম।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। প্রাণঘাতী ভাইরাসটি যেন না ছড়ায় সেজন্য সতর্কতার অংশ হিসেবে বিসিবি স্থগিত করেছে মুজিববর্ষের বিশ্ব একাদশ-এশিয়া একাদশের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ। তবে ঘরোয়া ক্রিকেট সূচি অনুযায়ী চালু রাখছে বিসিবি।

প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে এমনিতেই মাঠে তেমন দর্শক হয় না। খুব বেশি জনসমাগম হওয়ার সম্ভাবনাও নেই। ব্যতিক্রম দেখা গেলে অবশ্য দর্শক সীমিত করে ফেলবে বিসিবি। বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টুয়েন্টি সিরিজে কম টিকেট ছেড়ে দর্শকদের মাঠে আসতে অনুৎসাহিত করা হয়েছিল।

শনিবার সংবাদ সম্মেলন করে প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করে বিসিবি। এবারও ওয়ালটন গ্রুপ থাকছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটির সঙ্গে। সংবাদ সম্মেলনে উঠে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান করোনা-ঝুঁকি থেকে খেলোয়াড়দের রক্ষা করতে নেয়া হয়েছে ব্যবস্থা, ‘করোনা ভাইরাসকে বিবেচনায় রেখে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে ও মেডিক্যাল অ্যাডভাইজরি দিচ্ছে সেগুলো আমরা অনুসরণ করবো। আমরা এরই মধ্যে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেছি এবং আজ একটি টিম মিটিং আছে। বিসিবি থেকে এটা নিশ্চিত করা হবে যদি কোনো খেলোয়াড় বা অফিসিয়াল সামন্যতম অসুস্থ বা লক্ষণ দেখা যায় তাৎক্ষণিক যেন বিসিবির মেডিকেল টিম এবং ক্লাবকে জানায়। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

‘এর বাইরে হ্যান্ডসেকের যে রীতি আছে….সেটা কীভাবে কমিয়ে করা যায়। আমরা যেহেতু অভ্যস্ত হয়ে আছি…সেই বিষয়টি মাথায় রেখে এখন যেটা প্র্যাকটিস হচ্ছে এখন, সবদিক বিবেচনা করে আমরা হ্যান্ডশেককে নিরুৎসাহিত করব। এছাড়া দর্শকদের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা আমাদের আন্তর্জাতিক ম্যাচে বিবেচনার বিষয় ছিল। লিগের ম্যাচে হয়তো সেটি প্রয়োজন হবে না। তারপরও আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

টিসিবির ট্রাকসেলে ২৮ লাখ মানুষ পাবে ভর্তুকির পণ্য

মে ১১, ২০২৬

মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

মে ১১, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT