চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

ধর্ষণ মামলার দুই আসামির একই সময়ে জবানবন্দি গ্রহন করায় বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. সারাফুজ্জামান আনছারীকে তলব করেছে হাইকোর্ট।

আগামী ১১ নভেম্বর এই মামলার কেস ডকেট নিয়ে তাকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

আজ মামলার এক আসামির জামিন শুনানিতে বিষয়টি নজরে আসলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল জলিল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

এর আগে গত বছরের ১৯ জুন এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯ (৩) ধারায় অভিযোগ গঠন করেন। এরপর মামলার আসামি মো. কাউছার হাইকোর্ট থেকে এক বছরের জামিন পান। আর আসামি শাহাদাত ট্রাইব্যুনালে জামিন না পেয়ে হাইকোর্টে আপিল করে সে। আজ শাহাদাতের সে আপিলের শুনানিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রসঙ্গ আসে। এসময় আদালত জবানবন্দির বিষয়টি দেখেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তলব করেন।

এই মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, বন্ধু নবীরুল ইসলামের ফোন পেয়ে ২০১৮ সালের ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাদি (ভিকটিম) তার বান্ধবিসহ কুড়িল বিশ্বরোডের বিসমিল্লাহ কারস লিমিটেডে গেলে রাত ৮টার দিকে তাদের একটি প্রাইভেটকারে তুলে নেয়। এরপর প্রাইভেটকারটি কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট রাস্তার কিছুদূর যাওয়ার পর বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকে গিয়ে ১০০০ টাকা ধরিয়ে দিয়ে বাদির বান্ধবিকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে সময় বাদি গাড়ি থেকে নামতে গেলে তাকে নামতে দেওয়া হয়নি। একপর্যায়ে ধর্ষণের পর বাদিকে প্রাইভেটকারে থাকা আসমিরা (নবীরুল, শাহাতাদ, ও কাউছার) খিলক্ষেত এলাকায় হোটেল রিজেন্সি সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। গত বছর ১১ জানুয়ারি আসামী নবীরুল প্রাইভেটকারটি বিক্রি করে দিয়ে গা ঢাকা দেয়। এদিকে ধর্ষণের ঘটনার পরদিন ২০১৮ সালের ১৩ অক্টোবর ভাটারা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন বাদি।
দ্বিতীয় দফায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হওয়ার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয় মামলাটি। তদন্তকালে গত বছরের ২৭ মার্চ ঢাকার বাবুবাজার এলাকা থেকে আসামি শাহদাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে অপর দুই আসামি মো. নবীরুল ইসলাম ও মো. কাউছার ওরফে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন বেলা ১২টায় ঢাকা মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. সারাফুজ্জামানের খাস কামরায় শাহাদাত ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। একই দিন একই সময় আসামি মো. কাউছারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করেন মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. সারাফুজ্জামান। তবে একই দিন একই সময়ে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার বিষয়টি নজরে আসলে হাইকোর্ট সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তলব করেন।

এদিকে বাদি থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলেও তদন্ত পরবর্তী স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জবানবন্দিধর্ষণহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT