শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের সংঘর্ষ

জামালপুর

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রীর গায়ে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্ররা।

মঙ্গলবার রাত দশটার দিকে পেনাং রেস্টুরেন্টে  খাবার খেতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের  এসএম হলের ছাত্ররা। এসময় ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রীর গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের ছাত্ররা বিবাদে জড়িয়ে পড়ে।

মারামারির খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্ররা হাজির হয়। মেডিকেলের ছাত্ররা ফজলে রাব্বী হলের ছাত্রদের ফোন করে ডেকে আনলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঢাকা মেডিকেল ছাত্রলীগের এক নেতাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের রিয়াজ  ও মাইনুল আহত হয়।

এসএম হল ছাত্রলীগনেতা মেহেদী হাসান তাপস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেখান থেকে নিয়ে আসেন। পুলিশ ঢাকা মেডিকেলের ছাত্রদের ফজলে রাব্বী হলে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

বিষয়:ঢাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…