চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-বরিশাল ম্যাচে তাকিয়ে রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে হেরে যাওয়ায় বেক্সিমকো ঢাকা-ফরচুন বরিশাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। শনিবার দুপুরের ম্যাচে চট্টগ্রাম ৩৬ রানে হারিয়েছে রাজশাহীকে। আট ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগপর্ব শেষ করল নাজমুল হোসেন শান্তর দল।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে চট্টগ্রাম, ঢাকা ও জেমকন খুলনা প্লে-অফ নিশ্চিত করেছে আগেই। চতুর্থ দল হিসেবে কারা প্লে-অফে উঠবে সেটি জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। বিকেল সাড়ে ৫টায় তামি ইকবালের বরিশালের বিপক্ষে খেলতে নামবে মুশফিকুর রহিমের ঢাকা।

বরিশাল জিতলে প্লে-অফ নিশ্চিত হবে তাদের। আর বরিশাল হারলে রাজশাহীর সঙ্গে রান রেট বিবেচনায় আসবে। যারা এগিয়ে থাকবে তারা খেলবে শেষ চারে। ফয়সালা হতে ঢাকা-বরিশাল ম্যাচে তাকিয়ে থাকতে হবে শান্ত-মেহেদী-সাইফউদ্দিনদের।

Banglabid

শনিবার শেষ চারের সুযোগ সামনে রেখে খেলতে নামে রাজশাহী। টুর্নামেন্টে দুর্দান্ত খেলে যাওয়া চট্টগ্রামের সামনে পাত্তাই পায়নি তারা। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে দেড়শর আগেই থেমে যায় রাজশাহী।

চট্টগ্রাম: ১৭৫/৪ (২০ ওভার), রাজশাহী: ১৩৯/৮ (২০ ওভার)

নুরুল হাসান সোহান ২৮ ও মেহেদী হাসান করেন ২৬ রান। চট্টগ্রামের অফস্পিনার নাহিদুল ইসলাম একাই নেন তিন উইকেট। ৪ ওভারে দেন মাত্র ১৯ রান।

Reneta

জিয়াউর রহমান নেন দুটি উইকেট। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও সৌম্য সরকার জুটিই গড়ে দেন ম্যাচের পার্থক্য। দুই ওপেনারের ফিফটিতে ওপেনিং জুটি হয় ১২২ রানের। সৌম্য ৬৩ ও লিটন করেন ৫৫ রান।

শেষে শামসুর রহমান শুভ ১৮ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেললে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৫।

রাজশাহীর বোলার আনিসুল ইসলাম ইমন দুটি, মোহাম্মদ সাইফউদ্দিন ও রেজাউর রহমান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আঙুলে চিড়, টুর্নামেন্ট শেষ নাঈমের

পরবর্তী

‘ব্লাইন্ড রোড’ চেনাবেন ফজলুর রহমান বাবু

পরবর্তী

‘ব্লাইন্ড রোড’ চেনাবেন ফজলুর রহমান বাবু

উর্দুভাষীদের পুনর্বাসনে সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT