চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা নিয়ে দারুণ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২০
বিনোদন
A A

ভারতবর্ষের নেটফ্লিক্স-এর দর্শকদের জন্য বহুল প্রতীক্ষিত ছবি ‘ঢাকা’। যদিও সম্প্রতি এই ছবির নাম পাল্টে রাখা হয়েছে ‘এক্সট্র্যাকশন’। তবুও নেটফ্লিক্সের ওয়ার্কিং টাইটেলটিই লেগে আছে সবার মুখে! আর এই ছবি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ক্রিস হেমসওয়ার্থ!

ফার্স্টলুক প্রকাশের সময়ই ছবির নাম পরিবর্তনের ঘোষণা আসে। জানানো হয়, এটির নাম এখন থেকে ‘এক্সট্র্যাকশন’।

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো অ্যাকশন ভিত্তিক ছবিটিতে দেখানো হবে কীভাবে অপহৃত একটি শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওয়ার্থ। তবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে কাহিনী সাজানো হলেও এর অধিকাংশ শুটিং হয়েছে ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে। গোপনে কিছু অংশের দৃশ্য ধারণ হয়েছে বাংলাদেশেও।

ভারতে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক আলাপচারিতায় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে হেমসওয়ার্থ বলেছেন, ভারতে ‘এক্সট্র্যাকশন’ ছবিটির শুটিংয়ের সময়টি অতন্ত্য দুর্দান্ত ছিল। ওখানকার মানুষেরা খুব আন্তরিক, যা এর আগে আমি অন্য কোন দেশের মানুষের ভেতর পাই নি। এমন ভালোবাসায় আমি সত্যিই বাতাসে ভাসছিলাম। খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে সময় গুলো।

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

ছবিটি নেটফ্লিক্সে পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সট্র্যাকশনপঙ্কজ ত্রিপাঠিরনদীপ হুদালিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT