চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা দক্ষিণ সিটির উন্নয়নে বিশ্বব্যাংকের ৮৩০ কোটি টাকা ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় বেশকিছু এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য ১০ কোটি ডলার বা ৮৩০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের শহরকে আবাস যোগ্য করতে হবে। জনগণের দৃষ্টিতে এসডিজি গোল ১১ বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। দেশের মোট উৎপাদনের একপঞ্চমাংশ ঢাকা শহরে হয়ে থাকে। উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে ঢাকা শহরের প্রবৃদ্ধি বাড়াতে হবে।

তিনি বলেন, এই প্রকল্পের ভিন্নতা আছে। প্রথমত যা আছে সেটি উন্নতি করা, দ্বিতীয়ত সমন্বিতভাবে বাস্তবায়ন কার্যকর করা। জনগণের মতামত নিয়ে স্থানীয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, প্রকল্পের কার্যক্রম খুব ভাল তবে প্রকল্পের সঠিকতম বাস্তবায়ন অন্যতম চ্যালেঞ্জ।

Reneta

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কামরাঙ্গীচর, লালবাগ, নয়াবাজার, সূত্রাপুর, গুলিস্তান, খিলগাঁও, মুগদা ও বাসাবো এলাকাগুলোতে জনসাধারণের ব্যবহারযোগ্য স্থান বৃদ্ধি এবং নগর সেবা উন্নয়ন করা।

এছাড়া অন্যান্য উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে উন্মুক্ত স্থান বৃদ্ধি করাসহ নগরবাসীর সামগ্রিক জীবন যাত্রার মান উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, পরিবেশগত মান উন্নয়ন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট উন্নয়ন, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস কমপ্লেক্সসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা বাড়ানো হবে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ৮৩৪ কোটি ৪৯ লাখ টাকা ঋণের অর্থ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ বার্ষিক শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে।

তবে চলতি বছর সহ দীর্ঘদিন যাবৎ কমিটমেন্ট চার্জ আইডিএ বোর্ড সভায় সিদ্ধান্ত অনুসারে মওকুফ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT