রাজধানীর সবুজায়নে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পে ১৯টি পার্ক ও ১২ টি খেলার মাঠ সুবজে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
যাত্রাবাড়ী পার্কের জায়গা এটি। এ কী হাল হয়েছে, নেই বসার জায়গা, নেই কোন গাছপালা। তবে আশার কথা হলো জায়গাটিকে দখলমুক্ত করা হয়েছে।
এটি গোলাপবাগ খেলার মাঠ। কী প্রতিকূল পরিবেশে খেলছে শিশু-কিশোররা। এটিও ছিল বেদখলে। শুধু এই দুটিই নয় এমন ১৯টি পার্ক ও ১২ টি খেলার মাঠের উন্নয়নের পাশাপাশি সবুজায়নের উদ্যোগ নিচ্ছে সিটি করপোরেশন।
এছাড়া এই মেগাসিটিতে যে হারে কার্বণ নি:সরণ হচ্ছে তা সমন্বয় করতে নাগরিকদের গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন নগরপিতা। সিটিকে আদর্শ বসবাস উপযোগী করতে বদ্ধ পরিকর তিনি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







