চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা’ এখন ‘এক্সট্র্যাকশন’, প্রকাশ পেল পোস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা ‘ঢাকা’র নাম পাল্টে দেয়া হয়েছে ‘এক্সট্র্যাকশন।’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৩১ মার্চ ‘এক্সট্র্যাকশন’ ছবির পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে থরখ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওর্থের নতুন একটি ছবি দেখা গেছে। পোস্টারে লেখা আছে, ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে পাওয়া যাবে ছবিটি।

এর আগে গতমাসে ছবির ফার্স্টলুক প্রকাশ করেছে ইউএসএ টুডে। ফার্স্টলুক প্রকাশের পর ছবির নির্মাতা স্যাম হারগ্রেভ জানান, ক্রিস হেমসওয়ার্থের গ্ল্যামার লুকানোর জন্য তার পুরো গায়ে মাটি, রক্তের দাগ মাখানো হয়েছে। মুখ ভরা দাড়ি রাখা হয়েছে। কিন্তু তাতে যেন আরও বেশি ‘হ্যান্ডসাম’ দেখা গেছে হেমসওয়ার্থকে।

এই ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন হেমসওর্থ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওর্থকে। চলে একের পর এক অভিযান।

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে। ডিজিটালস্পাই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সট্র্যাকশনক্রিস হেমসওর্থঢাকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT