রাজনীতি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে।

আওয়ামী লীগ আতিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল না এলেও তাদের পক্ষে তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার আবুল কাসেম।

প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে ভোটের যুদ্ধ শুরু হলো। তবে প্রার্থীদের ভোটের মাঠ ঘোলাটে না করে সবাইকে আচরণবিধি মেনে চলার নির্দেশ উত্তরের রিটার্নিং অফিসারের।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে নির্বাচনী লড়াই করবেন ৬ জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৫১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৭৭ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হচ্ছে আজ।

বিষয়:আওয়ামী লীগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতীক বরাদ্দ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…