ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হিসেবে হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খানের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করা হয়।
এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটি হয়েছিলো ২০০৩ সালের ১৮ জুন। সে সময় সম্মেলনের মাধ্যমে মেয়র মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করা হয়।
২০০৬ সালের ২৮ নভেম্বর হানিফের মৃত্যু হলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেন এম এ আজিজ।







