চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় সাহিত্য উৎসবে আসছেন বলিউডের মনীষা ও নন্দিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

প্রতি বছর রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন করা হয় সাহিত্যের উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর। যেখানে বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকেন প্রখ্যাত সাহিত্যিকরা। আর এবার সাহিত্যের এই অনুষ্ঠানে নামজাদা সাহিত্যিকদের পাশাপাশি হাজির হবেন বলে শোনা যাচ্ছে বলিউডের দুই সুঅভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস।

আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের। শোনা যাচ্ছে এবারের আয়োজনে পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস উপস্থিত থাকবেন। সেই সাথে শোনা যাচ্ছে উৎসবে নিজেদের স্ট্রাগলের গল্প শোনাতে উপস্থিত থাকবেন বলিউডের দুই মেধাবী অভিনেত্রী মনীষা ও নন্দিতা।

ক্যানসারকে জয় করেছেন মনীষা। ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে তিনি বইও লিখেছেন। যার নাম ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’। ঢাকা লিট ফেস্টে তিনি তার এ বই ও ক্যানসার জয়ের গল্প বলবেন।

এদিকে সম্প্রতি উর্দুভাষি লেখক সাদত হোসেন মান্টোর জীবনী নিয়ে নির্মিত ‘মান্টো’ চলচ্চিত্র নির্মাণ করে হইচই ফেলে দিয়েছেন নন্দিতা দাস। অভিনেতা, নির্মাতা হলেও সাহিত্যে বরাবরই সরস নন্দিতা। ধারণা করা হচ্ছে, ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’ নির্মাণ ও এই চলচ্চিত্র নিয়ে কথা বলেন তিনি।

তবে আয়োজকরা মনীষা ও নন্দিতার উপস্থিত থাকার বিষয়ে এখনই কিছু বলতে নারাজ। ঢাকা লিট ফেস্টের অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, এবারে লিট-ফেস্টে কারা কারা থাকছেন সেটা বৃহস্পতিবার ফেসবুক পেইজে ছবি ও বায়োডাটাসহ জানিয়ে দেয়া হবে।

২০১১ সাল থেকে শুরু হয় ঢাকা লিট ফেস্ট। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, প্রকাশক, চিন্তাবিদ, ইতিহাসবিদ প্রায় একশ সেশনে অংশ নেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসারঢাকানন্দিতা দাসবাংলা একাডেমিমনীষা কৈরালামান্টোলিট ফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT