চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় বসবে ভারত-বাংলা চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে বাংলাদেশে ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ডের আয়োজন করা হবে। নির্মাতা গৌতম ঘোষ এক প্রেস মিটে এই কথা জানান।

বাংলাদেশ এবং ভারতের সিনেমাকে ‘ওয়ান উইন্ডো সিস্টেম’ এর মাধ্যমে বাংলাভাষার সিনেমাকে পুরো বিশ্বের দর্শকের কাছে পৌঁছানোর লক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা পুরস্কার দেয়ার জন্য বাংলা সিনেমা নির্বাচন করে মনোনয়ন দিবেন।

অর্গানাইজেশনটির প্রেসিডেন্ট ফিরদাউস হাসান বলেন, আমরা এমন একটি পরিবেশ তৈরি কতে চাই যেন দুই দেশের সিনেমাই ব্যবসা করতে পারে। প্রথমবারের মতো আয়োজিত ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।’

ভারতের জুরি কমিটিতে গৌতম ঘোষের পাশাপাশি আরও থাকছেন অভিনেতা-মন্ত্রী ব্রত্য বসু, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং একজন প্রযোজক ও সাংবাদিক। মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশের সিনেমাগুলোর জন্যও রয়েছে জুরি কমিটি। এই কমিটিতে থাকবেন নির্মাতা, সাংবাদিক এবং সমালোচক। তবে কারা থাকছেন, সেই নাম এখনও জানানো হয়নি। বাংলাদেশের ছবির ক্ষেত্রেও ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

বাংলা ছাড়াও আরও আট ভাষার চলচ্চিত্রের জন্য রয়েছে পুরস্কার। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, ভোজপুরি, গুজরাটি এবং হিন্দি ভাষার ছবি দেখানো হবে আসরে।

Reneta

প্রেস মিটে গৌতম ঘোষ বলেন, ‘ভারত এবং বাংলাদেশের সিনেমাগুলোকে এক মঞ্চে নিয়ে আসার জন্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রয়োজন অনুভব করছিলাম।’

শোনা যাচ্ছিলো বাংলাদেশের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের আয়োজন করা হচ্ছে। কিন্তু ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ডটি এটা মোটেও ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নয়। সম্পূর্ণ ভিন্ন আয়োজন।

গৌতম ঘোষের পরিচালনায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল মনের মানুষ (২০১০) এবং শঙ্খচিল (২০১৬)। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌতম ঘোষলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ছবি ছাড়া প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT