চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় বছরের প্রথম অ্যানিমেশন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
বিনোদন
A A

অ্যানিমেশন ছবি মানে ছোটদের ছবি এমন ধারণা বদলে গেছে। অ্যানিমেশন ছবি এখন সবার। ছোট-বড় সবার জন্য উপভোগ্য হয়ে উঠেছে অ্যানিমেশন ছবি। আর অ্যানিমেটেড ছবি নির্মাণে পিক্সার অ্যানিমেশন স্টুডিও’র জুড়ি নেই। অ্যানিমেশন ছবির দুনিয়ায় অদ্বিতীয় নাম ওয়াল্ট ডিজনি পিকচার্সের সঙ্গে যুক্ত হয়ে পিক্সার নির্মাণ করেছে অসাধারণ সব ছবি।

টয় স্টোরি, মনস্টার ইঙ্ক, ফাইন্ডিং নিমো, দ্য ইনক্রেডিবলস, কারস, ওয়ালি, রাটাটুলি, আপ, ব্রেভ, দ্য গুড ডাইনোসর, ইনসাইড আউট, ফাইন্ডিং ডোরি ছবিগুলো বলে দেয় তাদের সাফল্যের কথা। গেল বছর তারা সাড়া জাগিয়েছিলো ‘টয় স্টোরি ৪’ দিয়ে। ২০২০ সালে তারা কি উপহার নিয়ে আসে সেটা দেখার অপেক্ষায় আছেন অনেক দর্শক। সেই অপেক্ষার অবসান হল শুক্রবার (৬ মার্চ)।

এ বছরের প্রথম অ্যানিমেশন ছবি ‘অনওয়ার্ড’ মুক্তি পেল এদিন। সুখবর বাংলাদেশের দর্শকদের জন্যও। আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি। ড্যান স্ক্যানলনের পরিচালনায় এ ছবির বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন টম হল্যান্ড, ক্রিস প্র্যাট, জুলিয়া লুইস, ওক্টাভিয়া স্পেনসার প্রমুখ।

Banglabid

ইয়ান লাইটফুট এবং বার্লি লাইটফুট দুই ভাই। এই দুই কিশোরের বাবা নেই। ইয়ানের জন্মের আগেই বাবা মারা যায়। আর বার্লি তখন এত ছোট ছিলো যে, বাবার স্মৃতি তার মনে নেই। পূর্বনির্ধারিত উপহার হিসেবে তাদের বাবা একজন জাদুকর কর্মীকে পাঠায় তাদের কাছে। ওই কর্মী একটা জাদুর কাঠি নিয়ে আসে যার মাধ্যমে ২৪ ঘন্টার জন্য তাদের বাবাকে ফিরিয়ে আনবে যাতে তারা বাবাকে দেখতে পায়। এ নিয়ে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। দুই ভাইয়ের পাল্টাপাল্টি চেষ্টা আর জাদুকরের রহস্য মিলে তৈরি হয় মজার কাহিনী।

গেল ২১ শে ফেব্রুয়ারি ৭০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। সেখানে অনেকেই ছবিটির প্রশংসা করেন। রোটেন টমেটোস-এর রিভিউতেও ভালো রেটিং পেয়েছে ছবিটি। ফলে নির্মাতারা সাফল্যের ব্যাপারে আশাবাদী হতেই পারেন। আর দর্শকরা সিনেমা হলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনওয়ার্ডঅ্যানিমেশনইনসাইড আউটটয় স্টোরিফাইন্ডিং নিমোলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুৎ-অপির ২১ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

পরবর্তী

বউয়ের ফাইনাল দেখতে দল ছেড়ে অস্ট্রেলিয়ায় স্টার্ক

পরবর্তী

বউয়ের ফাইনাল দেখতে দল ছেড়ে অস্ট্রেলিয়ায় স্টার্ক

আইন, বিচারক, শাসকদলের ভূমিকা ও পিরোজপুরের দৃষ্টান্ত

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT