চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের দোরগোড়ায় যে চলচ্চিত্র

মিতুল আহমেদ মিতুল আহমেদ
৫:৩৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বাংলায় দ্বিমাত্রিক (টু-ডি) অ্যানিমেশনের মাধ্যমে ছোট ছোট কাজ হলেও ইতোপূর্বে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ঘটনা একটিও নেই। সেই বিরল ঘটনাটিই ঘটতে যাচ্ছে এবার। খুব শিগগির চলচ্চিত্রপ্রেমীরা সাক্ষী হতে যাচ্ছেন এমন ইতিহাসের!

বলছি তরুণ নির্মাতা সোহেল মোহাম্মদ রানার পূর্ণদৈর্ঘ্য বাংলা অ্যানিমেশন ছবি ‘মুজিব আমার পিতা’র কথা। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে সিনেমাটিকে। তাদের মতে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে প্রথম কোনো বাংলা চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেলো!

‘মুজিব আমার পিতা’র একটি দৃশ্য

সংশ্লিষ্টরা বলছেন, বাংলা চলচ্চিত্রের জন্য এটি একটি দারুণ ঘটনা। তারা বলছেন, ‘মুজিব আমার পিতা’ একটি স্পেশাল সিনেমা! এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নতুন ধারার সূচনার কথাও বললেন। সেন্সর বোর্ডের এমন ইতিবাচক মন্তব্যে উচ্ছ্বসিত নির্মাতাও। জানালেন, যারাই সিনেমাটি দেখছেন প্রশংসা করছেন। এটা তাকে আরো বেশি অনুপ্রাণিত করছে।

সিনেমার ফর্মের কথাতো আছেই, সেই সাথে ‘মুজিব আমার পিতা’র বিষয়বস্তুর কারণেও চলচ্চিত্রটি খুব গুরুত্বপূর্ণ। কারণ সিনেমাতে মেয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ দিয়ে দেখা যাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন।

নিজের প্রথম অ্যানিমেশন সিনেমার জন্য শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইটিকে অবলম্বন করার কারণ জানিয়ে সোহেল মোহাম্মদ রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকরির সুবাদে বঙ্গবন্ধু সম্পর্কে পড়ালেখা করি। তাকে নিয়ে আরো জানার আগ্রহ তৈরী হয়। সেই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি পড়ি। বইটি পড়ে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তিনি কীভাবে রাজনীতিবীদ হয়ে উঠলেন, তা পড়তে পড়তেই নিজের মধ্যে এক ধরনের মোটিভেশন কাজ করে। সেই মোটিভেশনটাই এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের ভাবনা আসে।

Reneta

তিনি জানান, অ্যানিমেশন চলচ্চিত্রটি তৈরী করতে আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ তার মন্ত্রণালয়ের প্রযোজনায় সিনেমাটি তৈরী করা সম্ভব হয়েছে।

‘মুজিব আমার পিতা’র মুক্তি নিয়ে জানতে চাইলে সোহেল মোহাম্মদ রানা জানান, ২৬ সেপ্টেম্বর স্টার সিনেপ্লেক্স এ প্রেস মিট আছে। সেখানে আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন। এদিন সেখানে একটি প্রেস শো হবে।

‘মুজিব আমার পিতা’র একটি দৃশ্য

নির্মাতা বলেন, ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই বিশেষ দিনে সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

সাধারণ মানুষ সিনেমাটি দেখতে পারবেন অক্টোবরের ১ তারিখ থেকে। এদিন রাজধানী সহ সারা বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়া হবে। ঠিক কতোটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই তরুণ নির্মাতা।

‘মুজিব আমার পিতা’র পরিচালক সোহেল মোহাম্মদ রানা

‘মুজিব আমার পিতা’ ছবিটিতে পরিচালকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী কাজ করেছেন। পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা প্রোলেন্সার স্টুডিও থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। নির্মাতা জানান, ‘মুজিব আমার পিতা’ ছাড়াও প্রোলেন্সার স্টুডিও থেকে কাজ চলছে ১০ পর্বের টু-ডি অ্যানিমেশন সিরিজ ‘ভোল্ট’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিমেশনপ্রধানমন্ত্রীলিড বিনোদনশেখ হাসিনাসিনেমাসেন্সর ছাড়পত্রসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT