ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। লকডাউন থাকা সত্ত্বেও রোববার অফিস-আদালতসহ বিভিন্ন কলকারখানা খোলা থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে আসার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে।
তবে ঈদের আগ মুহূর্তে যাওয়ার পথে যে ধরনের ভিড় ছিল, তার থেকে এখন ভিড় তুলনামূলক কম রয়েছে। তারপরও বাস সহ বিভিন্ন যানবাহনে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না।








