বাংলাদেশ

ঢাকায় তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’

ঢাকায় অনুষ্ঠিত ২২তম ইউএস ট্রেড শো ২০২০ এর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো ২০২০ এর লোগো, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড সম্পর্কিত প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা বাংলাদেশিদের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী ট্রেড শো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৭তম ইউএস ট্রেড-এ অংশ নেবে ৫০টিরও বেশি মার্কিন কোম্পানি।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে: ট্রেড ফেয়ারের মধ্যদিয়ে বাংলাদেশের প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের অবদান তুলে ধরা হবে। এছাড়া, জ্বালানী, কৃষি-যান্ত্রিকীকরণ এবং খাদ্য ও পানীয় খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশে সক্রিয় যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

ট্রেড শো চলাকালীন যুক্তরাষ্ট্রের দূতাবাস চারটি তথ্যবহুল সেমিনারের আয়োজন করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে দূতাবাস কর্মকর্তারা আলোচনা করবেন।

এরপর বিকাল ৫টা ১৫ মিনিটে থাকবে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন এবং এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টার সমূহের মাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া অধ্যয়ন বিষয়ক বিনামূল্যের পরামর্শ সেবা বিষয়ক একটি অধিবেশন।

আগামী ২৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএআইডি) ‘বাংলাদেশে বেসরকারি খাতের সুযোগ সমূহ’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করবে এবং বিকেল ৫টায় যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আমেরিকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক লক্ষ্য নিয়ে বিষয়ে আলোচনা করবেন।

বিষয়:ইউএস ট্রেড শো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…