চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চলছে হলিউডের সাড়া জাগানো তিন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২১
বিনোদন
A A

দর্শকদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ। করোনাকালীন বিধি নিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ আগস্ট থেকে আবার নিয়মিত সিনেমা প্রদর্শন শুরু হয়েছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হলে।

সদ্য চালু হওয়া মিরপুর শাখাসহ স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় বর্তমানে চলছে হলিউডের আলোচিত ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’ এবং ‘জাঙ্গল ক্রুজ’। তিনটি ছবিই দর্শকমহলে সাড়া জাগিয়েছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘স্বাস্থ্যবিধি অনুযায়ী সিনেমা প্রদর্শন চলছে। দর্শকদের উপস্থিতিতে আবার প্রাণ ফিরে পেয়েছে স্টার সিনেপ্লেক্স। হল খোলার পর থেকে দর্শকরা নিয়মিত আসতে শুরু করেছেন। ছবিগুলোর জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। আমাদের সবগুলো শাখাতেই টিকেটের চাহিদা বাড়ছে। সামনে আরও অনেক ছবি মুক্তির অপেক্ষায় আছে।’

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯:
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ। চোখ ধাঁধানো গতির খেলা আর দারুণ অ্যাকশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠা এ সিরিজের সবগুলো ছবিই বক্স অফিস মাত করেছে। দেখতে দেখতে আটটি সিক্যুয়াল পার করেছে ছবিটি। ২০১৭ সালে মুক্তি পায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম সিক্যুয়াল ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’। অষ্টম সিক্যুয়ালের পর অনেকটা থমকে ছিলো ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’র ফ্রেঞ্চাইজি ইউনিভার্সাল প্রোডাকশন। ভক্তরা ভেবেছিলেন এখানেই বোধহয় থামছে ফিউরিয়াসের ইতিহাস। তবে ভক্তদের সেই শঙ্কা উড়িয়ে দিয়ে চলতি বছরেই ইউনিভার্সাল প্রোডাকশন নিয়ে এলো সিনেমাটির নবম পর্ব।

অ্যাকশনধর্মী এ হলিউড ছবির নবম কিস্তি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর জন্য বেশ কয়েক দফায় পিছিয়েছে ছবির মুক্তি। অবশেষে গত ২৫ জুন পর্দায় আসে বহুল প্রতীক্ষিত এ ছবি। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির মূল চরিত্রের নাম টরেটো। চরিত্রটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল। এছাড়াও আছেন মিশেল রদ্রিগেজ, চার্লিজ থেরন, টাইরিস গিবসন, জন সিনা, নাথালি ইমানুয়েলসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। আর গল্প লিখেছেন ড্যান ক্যাসেই।

‘দ্য সুইসাইড স্কোয়াড’
২০১৬ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘সুইসাইড স্কোয়াড’-এর সিকুয়েল ‘দ্য সুইসাইড স্কোয়াড’। এবারের ছবিতে চিত্রনাট্য, অভিনয়শিল্পী ও নির্মাণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ডেভিড আয়ারের বদলে পরিচালকের দায়িত্ব পেয়েছেন ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ খ্যাত জেমস গান। চিত্রনাট্য করেছেন তিনি নিজেই। বিশেষ শক্তিধর ভয়ংকর সব খুনিদের নিয়ে গড়া টাস্ক ফোর্স এক্স-এর আত্মঘাতী ও বিপজ্জনক মিশনে এবারও ফিরে আসছে পূর্বের সিকুয়েলে অভিনয় করা চারটি চরিত্র। হলিউডের অন্যতম জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী ম্যারগট রবি (হার্লি কুইন), অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস (অ্যামেন্ডা ওয়ালার), জোয়েল কিনম্যান (রিক ফ্ল্যাগ) এবং জে কোর্টনি অভিনয় করেছেন ক্যাপ্টেন বুমেরাং চরিত্রে। তবে এবার সব থেকে বড় চমক হচ্ছে বহুসংখ্যক নতুন চরিত্রের অন্তর্ভুক্ত হওয়া।

Reneta

‘জাঙ্গল ক্রুজ’
মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা ‘জাঙ্গল ক্রুজ’। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ডেভিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জন ডেভিস, জন ফক্স ও ডোয়াইন জনসন নিজেও। পরিচালনা করেছেন জাউমে কলেট-সেররা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন মাইকেল গ্রিন, গ্লেন ফিকারার ও জন রিকোয়ার। অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি আর অদ্ভুত সব ঘটনার মিশ্রণে ‘জঙ্গল ক্রুজ’র গল্প সাজানো। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই এর প্রতি ভক্তদের ব্যাপক আকর্ষণ লক্ষ্য করা গেছে। মুক্তির পরের দু’দিনে সে প্রমাণও পাওয়া গিয়েছে। প্রত্যাশার চেয়েও ভালো যাত্রা শুরু করেছে ডিজনির নতুন সিনেমা জাঙ্গল ক্রুজ। করোনা মহামারীর মধ্যে মুক্তি পেয়েও ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে সিনেমাটি। নিজ দেশে সাড়ে চার কোটি ডলারের ব্যবসা করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে জাঙ্গল ক্রুজের বক্স অফিস কালেকশন ৬ কোটি ডলারের বেশি। এ যাবৎ ছবিটির আয় দাঁড়িয়েছে ১৬০ মিলিয়ন মার্কিন ডলার। ডিজনি ও প্রিমিয়ার অ্যাক্সেস থেকে ৩ মিলিয়ন ডলারের আয়সহ সিনেমার মোট বৈশ্বিক সূচনা ধরা হয়েছে ৯১ দশমিক ৮ তথা ৯ কোটি ডলারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাঙ্গল ক্রুজঢাকাদ্য সুইসাইড স্কোয়াডফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯লিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT