চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে প্রশিক্ষণ দিতে আগ্রহী ব্রাজিল, সেজন্য বিশ্বকাপের পর মামুনুল-জামাল ভূঁইয়াদের প্রশিক্ষণ দিতে ঢাকায় আসবেন ব্রাজিলের আশির দশকের বিশ্বখ্যাত ফুটবলার জিকো। এ কিংবদন্তি ব্রাজিল জাতীয় ফুটবল একাডেমির অন্যতম শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

বুধবার রাজধানীর একটি হোটেলে ব্রাজিল দূতাবাসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভারো জুনিয়র তখন জিকোর আসার কথা জানান।

গণমাধ্যমকে ঢাকাস্থ ব্রাজিল রাষ্টদূত জানান, তার দেশ বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে আগ্রহী। সে লক্ষে বেশ কয়েকজন ব্রাজিলিয়ান সাবেককে ঢাকায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বকাপের পর জিকো আসবেন।

ডি অলিভারো জুনিয়র আরও জানান, সফরকালে অতিথিরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশের ফুটবলে সহযোগিতা সংক্রান্ত রূপরেখা তৈরি করবেন। এসফর আয়োজনে ব্রাজিল দূতাবাসের কর্মকর্তারা আগামী ২৩ জুন বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ব্রাজিল তথা সাউথ আমেরিকার বৃহত্তম টিভি চ্যানেল ‘গ্লোবো’ টিভির তিন সাংবাদিক- ক্লেটন কনজার্ভানি, ইগো অ্যাব্রু ও মিকাইল বেন্টো সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এতিন সাংবাদিক বাংলাদেশে এসেছেন এদেশে ব্রাজিলের বিপুল সমর্থকগোষ্ঠীর তথ্য বিশ্বের কাছে তুলে ধরতে।

Reneta

সফররত টিমের প্রধান ক্লেটন কনজার্ভানি জানান, ব্রাজিলের বাইরে ব্রাজিল ফুটবল দলের এত বিশাল সমর্থক অন্য কোনো দেশে তারা দেখেননি। তারা এ সমর্থকগোষ্ঠীর কথা ব্রাজিল এবং সাউথ আমেরিকার জনগণের কাছে তুলে ধরতে চান।

তিন সাংবাদিক আগামী ২২ জুন নারায়ণগঞ্জে ‘ব্রাজিল হাউসে’ বাংলাদেশের সেলেসাও সমর্থকদের সঙ্গে ব্রাজিল-কোস্টারিকার ম্যাচ উপভোগ করবেন। এরইমধ্যে তারা চট্টগ্রাম ও মানিকগঞ্জ সফর করেছেন। ২৩ জুন নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিকোবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT