চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
বিনোদন
A A
উৎ​সবের প্রথম ছবি ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’

উৎ​সবের প্রথম ছবি ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’

সোমবার থেকে অ্যানিমেশন চলচ্চিত্র উৎ​সব আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘মাইক্রোসফট অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭’ শিরোনামে চারদিনের এই উৎ​সবে ১৫টি অ্যানিমেটেড চলচ্চিত্র দেখানো হবে। প্রতিটি ছবির জন্য প্রবেশমূল্য ৩০ টাকা।

অ্যানিমেশন চলচ্চিত্রকে সব বয়সী দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতে এবং তরুণ নির্মাতাদের অ্যানিমেশন ছবি বানাতে উৎসাহিত করার জন্য এই উৎ​সব আয়োজন করা হয়েছে।

কাল সোমবার সকালে উৎসব উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি থাকবেন শিল্পী শিশির ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভুঁইয়া এবং মাইক্রোসফট বাংলাদেশের পরিচালন কর্মকর্তা সোনিয়া বশির কবির।

Banglabid

সোমবার সকাল ১১টায় দেখানো হবে ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’, বেলা ১টা ৩০ মিনিটে ‘ওয়াল-ই’, বিকেল সাড়ে ৪টায় ‘ইনসাইড আউট’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কর্পস বার্ড’।

মঙ্গলবার সকাল ১১টায় ‘এপ্রিল অ্যান্ড দ্য এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ল্ড’, বেলা ১টা ৩০ মিনিটে ‘ম্যারি অ্যান্ড ম্যাক্স’, বিকেল সাড়ে ৪টায় ‘সং অব দ্য সি’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় ‘মোয়ানা’।

বুধবার সকাল ১১টায় ‘ডেসপিকেবল মি’, বেলা ১টা ৩০ মিনিটে ‘মেগামাইন্ড’, বিকেল সাড়ে ৪টায় ‘ক্যাসল ইন দ্য স্কাই’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’।

Reneta

বৃহস্পতিবার সকাল ১১টায় দেখানো হবে কয়েকটি বাংলা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, বেলা ১টা ৩০ মিনিটে ‘ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস’, বিকেল সাড়ে ৪টায় ‘ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জুটোপিয়া’।

উৎসব উপলক্ষে ২৯ মার্চ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে হবে আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিসয় ‘প্রসপেক্টস অব অ্যানিমেশন ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌশল পরিবর্তন গার্হস্থ্য অর্থনীতির, মাঠে থাকবে ঢাকা কলেজ

পরবর্তী

রূপকথার সেই ৯ জয়ের গল্প

পরবর্তী

রূপকথার সেই ৯ জয়ের গল্প

দেশবাসীকে জয় উৎসর্গ করলেন মুশফিক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT