বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

নৌবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের ছবি, ঢাকাসহ বিভিন্ন এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের ছবি, যেখানে সেনা সদস্যরা মানুষের মাঝে সহায়তা বিতরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী।

আজ মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা রাজধানী ঢাকাসহ খুলনা, চট্টগ্রাম এর প্রত্যন্ত এলাকায় খাদ্য সহায়তা দিয়েছে।

আজ সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নৌবাহিনী আজ রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঢাকার পাশাপাশি খুলনা, চট্টগ্রাম এর প্রত্যন্ত এলাকায় অনুরুপ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।

বিষয়:আইএসপিআর নৌবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…