চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বায়ুদূষণ কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A

করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি উন্নতি হয়েছে। বিশ্বের বিভিন্ন মেগাসিটিগুলোর মধ্যে তুলনামূলক চিত্রে বায়ুদূষণে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ভারতের মুম্বাই, আর ওই তালিকায় ২৫ নম্বরে থেকে অনেকটা সহনীয় অবস্থায় আছে ঢাকা।

বায়ুদূষণ মনিটর করা সেবাসংস্থা এয়ার মেটারস এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে।

গত ২১ মার্চের হিসেবে বায়ুদূষণের শীর্ষে ছিল ঢাকা, সেদিন বায়ুর মানের সূচক ৩০০–এর কাছাকাছি চলে গিয়েছিল। করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে আজ (২০ এপ্রিল) প্রায় একমাস পরে ঢাকার বায়ু মান সূচক ৯২। আর সবচেয়ে খারাপ অবস্থানে থাকা মুম্বাইয়ের বায়ু মান সূচক ৪৮২।

তথ্য অনুযায়ী, ঢাকার চেয়ে ভাল অবস্থানে রয়েছে বন্দর নগরী চট্টগ্রাম, সেখানকার বায়ু মান সূচক ৫৪ এবং বরিশালের বায়ু মান সূচক ৪১। সারাবিশ্বের বিভিন্ন বড় বড় শহরের ওই তালিকায় বায়ু মান সূচক ৫ নিয়ে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে হেলসিংকি ও ক্যামব্রিজ।

পরিবেশবিদদের মতে, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, কারখানা-গণপরিবনসহ অন্য স্থানের দূষণের সঙ্গে ঢাকাসহ আশেপাশের বায়ুর মান নির্ভর করে। বর্তমানে বিভিন্ন কলকারখানা ও গণপরিবহন বন্ধ থাকায় ঢাকার বায়ুমানের অনেক উন্নতি হয়েছে।

আন্তর্জাতিক মান অনুসারে বায়ুর মান শূন্য থেকে ৫০ থাকা মানে বায়ু স্বাস্থ্যকর। ৫০ থেকে ১০০ হচ্ছে সহনীয় অবস্থা। ১০০ থেকে ১৫০ সংবেদনশীল, ১৫০ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০০ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর, ৩০০ থেকে ৫০০ হচ্ছে বিপজ্জনক অবস্থা। সেহিসেবে ঢাকার বর্তমান বায়ু মান পরিস্থিতি সংবেদনশীল। দিনের বিভিন্ন সময়ে এই বায়ুর মান প্রতিনিয়ত পরিবর্তনশীল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসঢাকায় বায়ুদূষণবায়ুদূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT