ঢাকা মহানগরের খালসমূহ পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত খাল ও জলাধারের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রমে বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী দুই সপ্তাহের মধ্যে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বতপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।







