চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওয়াজেদ মিয়া

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন তিনি।

বর্ণাঢ্য কর্ম জীবনের অধিকারী এই বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের লালদিঘীর ফতেহপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৭ বছর নির্বাসিত জীবন কাটান।

Banglabid

তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্রদের জন্য দু’টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া তার লেখা ৪৬৪ পৃষ্ঠার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ শিরোনামের গ্রন্থটি ১৯৯৩ সালের জানুয়ারিতে এবং ৩২০ পৃষ্ঠার ‘বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র’ শিরোনামের গ্রন্থটি ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়।

বহুল রাজনৈতিক ঘটনা সংবলিত এই দুটি গ্রন্থ সুধী পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়।

তার মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশন, মহাজোটের শরীক দলসমুহ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, ফাতেহ পাঠ ও জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. এম এ ওয়াজেদ মিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল

পরবর্তী

ছিটকে পড়া বিমান: দেশে ফিরলেন ১৭ অপেক্ষমাণ যাত্রী

পরবর্তী
বিমান-উড়োজাহাজ-ছিটকে পড়া-তদন্ত কমিটি

ছিটকে পড়া বিমান: দেশে ফিরলেন ১৭ অপেক্ষমাণ যাত্রী

রৌশন আরা বেগমের মরদেহ ঢাকায়, দাফন হবে আজিমপুরে

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT