চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডয়েচে ব্যাংকের ১৮ হাজার কর্মী ছাঁটাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্যাংকিং ব্যবস্থাকে পুর্নগঠনের জন্য ১৮ হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে জার্মানি ভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক।

সোমবার টোকিওসহ এশিয়ায় নিয়োজিত শেয়ার ট্রেডার দলগুলোকে জানানো হয়েছে, তাদের চাকরি আর থাকছে না।

অন্যদিকে লন্ডনে অবস্থিত ডয়েচে ব্যাংক ভবনে কয়েকজন কর্মীর প্রবেশাধিকার বাতিল করায় তারা আর কাজে যোগ দিতে পারেননি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শুধু লন্ডনে ব্যাংকটির কর্মী সংখ্যা প্রায় ৮ হাজার।

ডয়েচে ব্যাংকের এক মুখপাত্র জানিয়েছে, বিনিয়োগ সঙ্কুচিত করার মাধ্যমে ব্যাংককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্যাংককে পুনর্গঠন করা হচ্ছে।

নিজেদের ব্যবসাকে নতুন করে গড়ে তুলতে বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছে ডয়েচে ব্যাংক কর্তৃপক্ষ। এপ্রিলে প্রতিদ্বন্দ্বী কমার্স ব্যাংকের সঙ্গে একীভূতকরণ সংক্রান্ত আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় ডয়েচে ব্যাংক। এর অংশ হিসেবে ইক্যুইটি সেলস ও ট্রেডিং বিজনেস বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে তারা। গতকাল ব্যাংক কর্তৃপক্ষ ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দেয়ার পরই আজ থেকে শুরু হলো ছাঁটাই কার্যক্রম।

ব্যাংকের এক মুখপাত্র বলেন, ‘যে ক্ষেত্রে আমাদেরকে গ্রাহকদের বেশি প্রয়োজন সেসব জায়গাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিশ্বজুড়ে কোম্পানিগুলোকে বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা দেয়ার জন্য অর্থায়ন ও ট্রেজারিতে বিশেষায়িত একটি ডেডিকেটেড কর্পোরেট ব্যাংক স্থাপন করছি আমরা। ডয়েচে ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক হয়েই থাকবে। সেটাই আমাদের গ্রাহকরা চান।’

Reneta

ডয়েচে ব্যাংক জানিয়েছে, ২০২২ সাল নাগাদ বিশ্বজুড়ে তাদের কর্মী সংখ্যা কমিয়ে ৭৪ হাজারে নামিয়ে আনা হবে।

সহকর্মীদের কাছে পাঠানো ইমেইলে সহকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান সিউয়িং বলেছেন, চাকরি ছাঁটাইয়ের কারণে কর্মীদের ওপর যে প্রভাব পড়বে তা নিয়ে তিনি ‘গভীরভাবে দুঃখিত’। ডয়েচে ব্যাংকের ‘দীর্ঘমেয়াদী স্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সিউয়িং। তিনি আরও বলেন, ২০২২ সাল নাগাদ এক চতুর্থাংশ খরচ কমাতে এবং প্রযুক্তি খাতে ১৩০০ কোটি ইউরো বিনিয়োগ করতে চায় তার ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কতদিন নিষিদ্ধ হতে পারেন মেসি?

পরবর্তী

কোহলির বোলিং মনে রেখেছেন উইলিয়ামসন

পরবর্তী

কোহলির বোলিং মনে রেখেছেন উইলিয়ামসন

টাঙ্গাইলে ১০০ টাকায় কনস্টেবল পদে ১৩৬ জনের চাকরি

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT