পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ।
এর আগে যুক্তরাষ্ট্র আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ড্রোন হামলায় মোল্লা আখতার মনসুর নিহত হয়ে থাকতে পারেন বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র।
এক টুইট বার্তায় আবদুল্লাহ বলেন, তালেবান নেতা আখতার মনসুর গতকাল শনিবার বিকালে পাকিস্তানের কোয়েটায় ড্রোন হামলায় নিহত হন। তার গাড়ি দাল বান্দিনে হামলার শিকার হয়।
পাক-আফগান সীমান্ত শহর আহমাদ ওয়ালেতে মোল্লা মনসুরকে হত্যার অভিযানে
অংশ নেয় কয়েকটি মার্কিন ড্রোন। মানসুরকে বহনকারী গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হন।
এ নিয়ে, ওসামা বিন লাদেনের পর আরও একজন তালেবান নেতা পাকিস্তানের মাটিতে মার্কিন হামলায় প্রাণ হারালেন।
পেন্টাগনের
একজন মুখপাত্র জানান, মোল্লা মনসুর গত জুলাই থেকে তালেবানের প্রতিষ্ঠাতা এবং
আধ্যাত্মিক প্রধান মোল্লা মোহাম্মদ ওমরের পরিবর্তে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর জন্যে বড় হুমকি এবং শান্তির পথে
বড় বাধা।









