মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনি আল কায়দার প্রধান শেখ নাসের আল-বুহাইশিসহ আরো ২ জন নিহত হয়েছে। আল কায়দার এক মুখপাত্র তাদের নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
২০১০ সালে ইউএন নিরাপত্তা কাউন্সিল কোয়াসিম আল-বুহাইশিকে জঙ্গি গোষ্ঠীর অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল।
১৯৯০ সাল থেকে আফগানিস্তানে সে প্রশিক্ষণ নেয়া শুরু করেছিল। সেখানে ওসামা বিন লাদেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বুহাইশি লাদেনের আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলোর দেখভাল করতো। ২০০১ সালের পেন্টাগণ হামলার পর থেকে তাকে গ্রেপ্তার করে ৩ বছর ইরানে রাখা হয়েছিলো।
মঙ্গলবার অনলাইনে আল কায়দার এক ভিডিওতে দেখা যায়, দলটির এক মুখপাত্র খালেদ ওমর বাতেরফি তাদের নতুন নেতা হিসেবে নিযুক্ত কোয়াসিম আল-রায়মির নাম বলেছে।
সানার একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাম আল- ওমেইশি আলজাজিরাকে বলেছেন, আল কায়দার নতুন এই নেতা বুহাইশি থেকেও আরো বেশি ভয়ানক ও হিংস্র মানসিকতার।







