চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাদেনের ছেলে হামজা জীবিত, নেতৃত্ব দিচ্ছেন আল কায়দাকে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আল কায়দা জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ও অন্য দেশে হামলার হুঁশিয়ারি দিয়ে অডিও ও ভিডিও বার্তা দিয়েছিলেন তার ছেলে হামজা। এরপর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা করে, বিমান হামলায় মৃত্যু হয়েছে হামজার। তবে কোথায় এবং কবে হামজার মৃত্যু হয়, তা জানানো হয়নি।

তবে সম্প্রতি একটি রিপোর্ট জানিয়েছে, লাদেনের ছেলে হামজা জীবিত আছেন এবং আল কায়দাকে নেতৃত্ব দিচ্ছেন।

তালিবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (এনএমএফ) এর একটি রিপোর্টকে উদ্ধৃত করে গত (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, মৃত্যু হয়নি লাদেনের ছেলে হামজার। তিনি জীবিত আছেন। শুধু তাই নয়, লাদেনের আর এক পুত্র আবদুল্লা বিন লাদেনকে সঙ্গে নিয়ে আল কায়দার সংগঠন বৃদ্ধি করছেন তিনি। সেইসাথে পশ্চিমা বিশ্বে হামলার পরিকল্পনা করছেন।

তালেবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (এনএমএফ) একটি রিপোর্টে জানিয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। তার পর থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে আফগানিস্তান। ওই রিপোর্টে বলা হয়, আফগানিস্তানের দারা আবদুল্লা খেল জেলায় আশ্রয় নিয়েছেন হামজা। তার নিরাপত্তায় রয়েছেন ৪৫০ জন অস্ত্রধারী।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিমান হামলায় মৃত্যু হয়েছিল প্রায় ৩ হাজার মানুষের। হামলাটি চালিয়েছিল জঙ্গি সংগঠন আল কায়দা। ২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন সেই জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেন। তার ৮ বছর পর ২০১৯ সালে লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিমান হামলায় মৃত্যু হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল কায়দাওসামা বিন লাদেনলাদেনহামজা বিন লাদেন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT