ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ‘মূর্খের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চলছে’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী তথাকথিত আইএস। বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইএস এর মুখপাত্র আবি আল-হাসান আল-মুহাজের এমন মন্তব্য করেন।
রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভি জানায়- টেলিগ্রামকে দেয়া ওই রেকর্ড করা বার্তায় আবি উল্লেখ করেছেন, ‘আমেরিকা তুমি ডুবে গেছো, তোমাকে বাঁচানোর কেউ নেই। পৃথিবীর সকল প্রান্তে তুমি খিলাফতের সৈন্যদের শিকারে পরিণত হয়েছো।’
তিনি আরো বলেন, ‘তুমি এমন এক মূর্খ দ্বারা পরিচালিত হচ্ছো, যে জানে না সিরিয়া বা ইরাক অথবা ইসলাম কী। এর চেয়ে বেশি উদাহরণ আর নেই।’
প্রসঙ্গত, ট্রাম্প তার শাসনামালে আইএস নির্মূলের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। দুটি বড় শহর ইরাকের মসুল এবং সিরিয়ার রাকা আইসএস মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত বাহিনী যুদ্ধ করছে।








