চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু: চিরুনি অভিযানে ডিএনসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৬, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পুরো এলাকায় আজ থেকে চিরুনি অভিযান শুরু হচ্ছে।

অনলাইনে ডিএনসিসির প্রথম সভায় মেয়র আতিকুল ইসলাম এই অভিযান সফল করতে ওয়ার্ড এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার থেকে ডিএনসিসির অঞ্চল ১ থেকে ৫ এর প্রতিটি অঞ্চল থেকে ১টি করে ওয়ার্ডে এ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। রমজান ও করোনা ভাইরাসের কথা বিবেচনায় নিয়ে ঈদের আগ পর্যন্ত মোট ৫টি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। তবে ঈদের পরে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হবে।

‘‘চিরুনি অভিযানে প্রাপ্ত এডিস মশার বংশ বিস্তারের বিস্তারিত তথ্য (ছবি, বাড়ি/ভবন/প্রতিষ্ঠানের মালিক, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি) সাথে-সাথে ডাটাবেইজে সংরক্ষণ করা হবে। এর ফলে ডিএনসিসি এলাকার কোথায় কোথায় এডিস মশার বংশ বিস্তার ঘটছে তার একটা তালিকা পাওয়া যাবে। সকল তথ্য অ্যাপের মাধ্যমে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে পাবেন এবং পরবর্তীতে তা মনিটর করা সহজ হবে।’’

ভার্চুয়াল এই সভায় ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, ‘মশক নিয়ন্ত্রণ যেন ঠিক মতো হয় সেজন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমান বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কিনা তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে।’

Reneta

করোনা ভাইরাস মোকাবেলায় ত্রাণ বিতরণ প্রসঙ্গে মেয়র বলেন, ‘ত্রাণ বিতরণে জিরো টলারেন্স। যাদের প্রকৃতপক্ষে ত্রাণের প্রয়োজন, তাদেরকে ত্রাণ দিতে হবে। ত্রাণ নিয়ে কোনোরকম নয় ছয় সহ্য করা হবে না’।

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের মাধ্যমে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়, একই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরের মাধ্যমে তার ২০ শতাংশ ত্রাণ বিতরণ করারও নির্দেশ তিনি দেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরুনি অভিযানডেঙ্গু প্রতিরোধমেয়র আতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT