সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সাত জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।







