বাংলাদেশ

ডেঙ্গুতে হাসপাতালে ১১

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৭ জন এবং অন্যান্য বিভাগে ৪ জন ভর্তি হন।

রোববার ২ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৬৪ জন।

গত ১ জানুয়ারি  থেকে ২ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ১৫ জন ভর্তি হয়েছে এবং ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে  হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৩২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৩২ জন ভর্তি রয়েছে।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…