বর্ষা মৌসুম শেষে হেমন্ত আসলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যু উর্ধ্বমুখী। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়। সংশ্লিষ্টরা বলছেন, কাগজে কলমে বর্র্ষা বিদায় নিলেও এখনো বৃষ্টি ও গরম পরিবেশ থাকায় এডিস মশার প্রজনন অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। তাই ডেঙ্গুর প্রকোপ কমছে না।







