চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’-এর ভালো মন্দতো দর্শকরা বিচার করবে: রোকেয়া প্রাচী

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৪:২৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

দুখাই, মাটির ময়না, অন্তর্যাত্রা এবং স্বপ্নডানার মতো অসাধারণ সব ছবির সঙ্গে মিশে আছে মেধাবী অভিনেত্রী রোকেয়া প্রাচীর নাম। অভিনয়ের পাশাপাশি বর্তমানে  বিভিন্ন সামাজিক কাজকর্মেও নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। রাজনীতিতেও হচ্ছেন সক্রিয়। কিন্তু সব কিছুর আগে তিনি একজন অভিনেত্রী। মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত আলোচিত ছবি ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ছবিটি এরইমধ্যে প্রচার প্রচারণায়ও বেশ সাড়া ফেলছে। ছবিতে তার কাজের অভিজ্ঞতা এবং নিজের ব্যস্ততার নানা দিক নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি-

প্রতীক্ষায় আছে ‘ডুব’ ছবিটি। নানা কারণেই ছবিটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে মাটির ময়না খ্যাত এই অভিনেত্রী জানান, ইরফান খানের মতো একজন বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অনেক মজার ছিল। এছাড়া পুরো টিমটি বেশ ভালো  ছিল। আর ছবির ভালো-মন্দ তো দর্শকরা বিচার করবে।

‘ডুব’-এর সঙ্গে যারা ছিলেন তারা সবাই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। কিন্তু ছবিটি নিয়ে আপনি কেমন আশাবাদী?-এমন প্রশ্নে তিনি বলেন, এটাতো আসলে অনেক বড় ব্যানারের ছবি। দর্শকরা দেখে ভালো লাগলেই সবার কষ্ট সার্থক হবে। ‘ডুব’ রিলিজ হচ্ছে, আমি আশা করবো দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখুক। আমার বিশ্বাস দর্শকরা ছবিটি পছন্দ করবে।

Banglabid

তিনি আরও বলেন, দর্শকরা ডুবের বিষয়ে আগ্রহী, এটাই তো ডুবের সবচেয়ে বড় অর্জন।

শুধু ‘ডুব’-এর প্রসঙ্গই নয়,  নিজের সামাজিক কাজকর্ম এবং রাজনৈতিক ব্যস্ততা নিয়েও কথা বলেন তিনি। বললেন, আমার একটি সামাজিক সংগঠন রয়েছে নাম ‘স্বপ্ন সাজাই’। সেখানে আমরা স্কুল-কলেজ ও মাদ্রাসার বাচ্চা, নারী এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করি। আমরা তাদের সামাজিকভাবে সচেতন ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার কাজটি করে যাচ্ছি।

রাজনৈতিক ব্যস্ততা নিয়ে বলেন, রাজনীতি তো আসলে বড় আকারের একটা সামাজিক কাজ। আমি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কালচারাল সেক্রেটারী। দলের গঠনতন্ত্র অনুযায়ী আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। গত কয়েক বছরে যে উন্নয়ণ গুলো হয়েছে সেটা জনগনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি।

Reneta

এখন তো দলের মাঠ প্রস্তুতের সময়, আমি আমার এলাকা ফেনীর সোনাগাজীতে দলের পক্ষে সেই কাজটি করে যাচ্ছি।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবরোকেয়া প্রাচী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT