চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার তিশার ‘হলুদবনি’ ও ‘এপার ওপার’

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
২:২৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
বিনোদন
A A
তিশা

তিশা

বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার দুটি ছবিতে অভিনয় করছেন তিশা। ‘হলুদবনি’ ছবিতে তিশার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ‘এপার ওপার’ ছবিতে সৌরভ। প্রথমটির পরিচালক মুকুল রায় চৌধুরী আর দ্বিতীয়টির হরনাথ চক্রবর্তী।

‘হলুদবনি’ ছবিতে অভিনয়ের জন্য তিশার ২৪ ফেব্রুয়ারি কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু কাল ৩ মার্চ কলকাতায় যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে তিশা বলেন, ‘শুটিংয়ের তারিখ পরিবর্তন হওয়ায় কাল যাচ্ছি।’ জানা গেছে, এরই মধ্যেই কলকাতায় ছবিটির দুই দিন শুটিং হয়েছে। ইমপ্রেস প্রযোজিত এই ছবির গল্পে মধ্যবিত্ত পরিবারের ছেলেটি কাজের সন্ধানে একজন মহিলার সঙ্গে নতুন জায়গায় যান। জায়গাটার নাম হলুদবনি। সেখানে গিয়ে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। এই চরিত্রটা করছেন তিশা। ‘হলুদবনি’ ছবির শুটিং হবে ভারতের কলকাতা আর ঝাড়খন্ডে। বাংলাদেশেও কাজ হবে।

‘হলুদবনি’ ছবিতে তিশা অভিনয় করবেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জ​নপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর ‘এপার ওপার’ ছবিতে সৌরভ একেবারেই নতুন। হরনাথ চক্রবর্তী সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তার ‘এপার ওপার’ ছবিতে তিশার অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এদিকে ‘এপার ওপার’ ছবিতে অভিনয়ের ব্যাপারে তিশা বলেন, ‘আমাদের আলোচনা হয়েছে। ছবিটিতে কাজ করার ব্যাপারে আমরা নীতিগত ভাবে একমত হয়েছি। তবে এখনো আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এগুলো চূড়ান্ত হওয়ার পরই আমি ঘোষণা দেব।’

সৌরভ ও তি​শা। ‘এপার ওপার’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন তারা

চলচ্চিত্রে নতুন হলেও ছোট পর্দায় সৌরভ খুব জনপ্রিয়। ২০১১ সালে সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন সৌরভ। এরপর অভিনয় করেন ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’ সিরিয়ালে। ইদানিং তিনি কাজ করছেন স্টার জলসার ‘মেমবউ’ সিরিয়ালে। এই সিরিয়ালে সৌরভের অভিনয় মুগ্ধ করেছে দুই বাংলার দর্শকদের।

পরমব্রত চট্টোপাধ্যায়

‘এপার ওপার’ ছবির গল্পটি কেমন হবে? সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, ‘ছিটমহল এমন একটা জায়গা, যার কোনো দেশ নেই। দেশভাগের পর থেকে এসব এলাকার অধিবাসীদের নানা ঝামেলা পোহাতে হয়। সম্প্রতি ভারত ও বাংলাদেশের সরকার প্রধানদের উদ্যোগে এর সমাধান হয়েছে। এই বিষয়টি নিয়েই ছবির গল্প। তবে পুরোটাই প্রেমের ছবি।’

Reneta

তিশা সম্প্রতি বলিউডের তারকা ইরফান খানের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব ছবিতে অভিনয় করেন। জানা গেছে, ইদানিং ভারতের বাংলা ছবির নির্মাতারা তিশার ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ইমরোজ তিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT