চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি লিটের সঙ্গে চুক্তি পাকা করছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাথিস ডি লিট, মাত্র ১৯ বছরেই আয়াক্সের অধিনায়ক। গত বছর ইউরোপের ‘গোল্ডেন বয়’ হয়েছিলেন। পুরস্কারের ১৫ বছরের ইতিহাসে প্রথম কোনো সেন্ট্রাল ডিফেন্ডার জিতেছিলেন। জুভন্টাসের বিপক্ষে তাদেরই মাঠে আয়াক্সের জয়ের গোলটিও তার।

দুদিন আগের খবর, তার এজেন্ট মিনো রাইওলার সঙ্গে আলোচনায় বসে পড়েছে বার্সেলোনা। মেসিদের দলে সই করে ফেলা ফ্রেঙ্কিও নাকি ডি লিটকে পরামর্শ দিয়েছেন বার্সাতে যেতে। ডি লিটকে আনতে বার্সা কর্তৃপক্ষকে মেসি পরামর্শ দিয়েছেন বলেও আতীতে খবর হয়েছে।

বার্সেলোনার ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন এফসি বলছে, ডি লিটের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি চলে গেছে কাতালানরা।

তারা জানাচ্ছে, ডি লিটকে পাওয়ার ক্ষেত্রে বার্সার অবস্থা ‘নিয়ন্ত্রণের’ মধ্যেই আছে। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনিও গ্রিজম্যানের চুক্তির মতো শেষ মিনিটে গিয়ে হতাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

জুভেন্টাস এবং বায়ার্ন মিউনিখ চাচ্ছে ডি লিটকে দলে নিতে। কিন্তু ইএসপিএন এফসি জানাচ্ছে, নেদারল্যান্ডস তরুণ তারকা শুধু ‘বার্সেলোনার ডাকই শুনতে চান’। ওই একই সূত্র বলছে, বার্সাকে সতর্ক করে আয়াক্স জানিয়েছে, কাজ দ্রুত না সারলে অন্য ক্লাবগুলো ডি লিটের ব্যাপারে সিরিয়াস পদক্ষেপ নেবে।

এজেন্ট মিনো রাইওলা নিয়মিত যোগাযোগ রাখছেন বার্সার সঙ্গে। ফ্রেঙ্কি ডি জংয়ের সময়ও একই রকমভাবে কাজ করেছেন রাইওলা। ৭৫ মিলিয়ন ইউরোতে চুক্তি হওয়া ফ্রেঙ্কি আগামী জুনেই স্পেনে পাড়ি জমাবেন।

Reneta

মৌসুমের এখনো কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি থাকায় আবার এ নিয়ে আপাতত কথাও বলতে চায় না আয়াক্স। তাই ডি লিটকে অনেক করে চাইলেও আয়াক্সের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে চায় বার্সা।

ডাচ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আয়াক্স। যদিও সমান ৭৭ পয়েন্ট পিএসভি আইন্দোভেনেরও। ডাচ কাপের ফাইনালেও উঠেছে আয়াক্স। ইতালিকে বিদায় করে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো নিশ্চিত করেছে ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল।

অন্যদিকে মন না দিয়ে তাই এসব ম্যাচ নিয়েই ভাবতে চায় আয়াক্স। বার্সাও তাদের কথায় সায় দিয়েছে। কাতালান ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ ইএসপিএলকে বিশেষ সাক্ষাতকারে বলেছেন, গ্রীষ্মে ডি লিটকে নিয়ে কী ঘটবে তা আমি জানি। তবে এখন ওইসব নিয়ে কথা বলার সময় না।

বার্তেমেউ মুখে কিছু না বললেও তলে তলে কাজ যে এগিয়ে চলছে তা বলার অপেক্ষা রাখে না। ইএসপিএন বলছে, ডি লিটের জন্য আয়াক্স-বার্সার মধ্যে হওয়া চুক্তির অর্থের পরিমাণও প্রায় ঠিক হয়ে গেছে। এই পরিমাণ ৮০ মিলিয়ন ইউরো।

দুই ডাচ তারকাকে দলে নেয়ার অর্থ যোগাতে মৌসুম শেষে কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেবে বার্সা। এই দুজনের সঙ্গে আরও একজন ফরোয়ার্ড এবং একজন লেফট-ব্যাককে দলে নেবে তারা। এজন্য বর্তমানদের থেকে কয়েকজনকে বিক্রি করে অন্তত ৩০০ মিলিয়ন ইউরো যোগাড় করতে চায় ন্যু ক্যাম্পের দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়াক্সডি-লিটবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধাবস্থার মধ্যেও হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

এপ্রিল ২৭, ২০২৬

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

এপ্রিল ২৭, ২০২৬

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েকটি জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT