স্পোর্টস

ডি মারিয়ার জন্য মরিয়া বার্সা

ডি মারিয়ার জন্য মরিয়া বার্সা

আর্জেন্টিনার অনুশীলনে মেসি-ডি মারিয়া

সাবেক রিয়াল তারকা ডি মারিয়াকে পেতে উঠেপড়ে লেগেছে মেসির বার্সেলোনা। ডি মারিয়া এখন প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) খেলেন। তুরান চলে যাওয়ায় বার্সা মারিয়াকে নিতে চাইছে।

মুন্ডো ডিপোর্তিভোর দাবি, ডি মারিয়ার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে বার্সেলোনা। পত্রিকাটি আরও জানাচ্ছে লিওনেল মেসিই দুইপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছেন।

আর্জেন্টিনায় ডি মারিয়ার সঙ্গে মেসির বোঝাপড়া বেশ ভালো। বার্সা সেই সুবিধাটা কাজে লাগাতে চায়।

মেসি এখন আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন। ব্রাজিলের বিপক্ষে প্রীতিম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। শুক্রবার ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

মঙ্গলবার আর্জেন্টিনার অনুশীলনে যোগ দেন ডি মারিয়াও। সেখানে দুজনকে বেশ কিছু সময় একসঙ্গে দেখা গেছে।

পিএসজির হয়ে ডি মারিয়া এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন। ১৪ বার বল জালে জড়িয়েছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি।

বিষয়:ডি মারিয়া বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…