চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ব্রুইনের পাঁচ গোল না পাওয়ার আক্ষেপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘তৃতীয় গোলটি আমার সবচেয়ে পছন্দ ছিল। আমি মনে করি এই স্ট্রাইকটা সবচেয়ে নিখুঁত। আমি বলকে কোণ থেকে আসলেই জোরালোভাবে আঘাত করেছিলান। এটাই সবচেয়ে নিখুঁত গোল ছিল। আপনি যখন চারটি গোল করেন, তা সবসময়ই বিশেষ কিছু। সত্যি বলতে পাঁচটি হওয়া উচিত ছিল!’ 

উলভারহ্যাম্পটনকে ৫-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি এখন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের বেশ কাছাকাছি রয়েছে। প্রতিপক্ষকে হ্যাটট্রিকসহ ৪ গোল করে একাই উড়িয়ে দেয়া কেভিন ডি ব্রুইনে ম্যাচ শেষে এভাবেই জানান তার প্রতিক্রিয়া।

টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটির ৩৬ ম্যাচে পয়েন্ট এখন ৮৯। সমান ম্যাচে দুইয়ে থাকা লিভারপুল ৮৬ পয়েন্টে আছে।

গত বুধবার মলিনেক্স স্টেডিয়ামে হওয়া ম্যাচে সাত মিনিটেই শুরু হয় সিটির গোল উৎসব। বের্নার্দো সিলভার বাড়ানো বল আদায় করে বাম পায়ের কোণাকুণি শটে বল জালে জড়ান ডি ব্রুইনে।

চার মিনিট পর উলভারহ্যাম্পটনের লিয়েন্ডার ডেন্ডনকার গোল করে সমতা টেনে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে এদিন ঝলসে ওঠা ডি ব্রুইনে তা একেবারেই হতে দেননি। ১৬ মিনিটের মাথায় আবারো বাম পায়ের শটে সিটিকে লিড এনে দেন তিনি।

খেলার ২৪ মিনিটে ডি ব্রুইনে পেয়ে যান হ্যাটট্রিক। রাহিম স্টার্লিংয়ের পাসে বল পেয়ে বাম প্রান্ত থেকে দূরপাল্লার শটে তিনি নিখুঁতভাবে বল জালে জড়ান। এই গোলটিকেই ম্যাচ শেষে সবচেয়ে নিখুঁত বলে দাবি করেন ডি ব্রুইনে।

Reneta

টানা তিন গোলে ছিল বাম পায়ের ছোঁয়া। বিরতির পর ৬০ মিনিটে এবার ডান দূরপাল্লার কোণাকুণি শটে নিশানাভেদ করেন ৩০ বছর বয়সী বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

৮৪ মিনিটে উলভসের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া গোলের দেখা পান রাহিম স্টার্লিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগউলভারহ্যাম্পটনডি ব্রুইনেম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

পরবর্তী

এবার বিজয় সরণীতে সিনেপ্লেক্স এর নতুন শাখা

পরবর্তী

এবার বিজয় সরণীতে সিনেপ্লেক্স এর নতুন শাখা

ঈদের আগে-পরে দুর্ঘটনায় নিহত ৩৭৬, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT