চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে আসছে ভারতের করোনা ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

চলতি বছরের ডিসেম্বরে ভারতে করোনাভাইরাস এর ভ্যাকসিন আসতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

রোববার গাজিয়াবাদে এনডিআরএফ-এর একটি হাসপাতালের উদ্বোধনে গিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন: দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটার ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।

এসময় তিনি দাবি করেন, আট মাসের দীর্ঘ করোনা লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশে পৌঁছেছে। মোট ২২ লক্ষ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লক্ষ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন বলে তার বিশ্বাস।

Banglabid

করোনাভাইরাস এর টেস্ট প্রসঙ্গে তিনি বলেন: আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবার আমরা দশ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা করেছি।

ভারতে মাত্র ১৫ দিনে এক মিলিয়ন মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। ৭ আগস্ট সংক্রমিত হয় ২০ লক্ষ মানুষ। দু’সপ্তাহ পর সেই সংখ্যা হয়ে যায় ৩০ লক্ষাধিক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার সংক্রমণ সহ রোববার সকাল পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ৩০ লাখ ৪৩ হাজার। দেশটিতে মোট মারা গেছে ৫৬ হাজার ৮৪৬ জন।

Reneta

করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে তিন নম্বরে ভারত। শীর্ষে আছে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় অবস্থানে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT